বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার বাড়ি নেই, গয়নাও ১ ভরির কম

ভারতের রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতিতে আক্রান্ত হয়ে যখন দেশের অনেক নেতা জর্জরিত তখন এক ব্যতিক্রমী চরিত্রের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক তৃতীয়াংশ নেতার সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি হলেও মমতার সম্পত্তি প্রায় ১৭ লাখ টাকা।

সম্প্রতি হলদিয়ায় মনোনয়ন পেশের সময় ব্যক্তিগত সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ব্যক্তিগত এই তথ্য দিয়েছেন তৃণমূল নেত্রী। জানিয়েছেন, তার গাড়ি নেই, বাড়িও নেই।

মনোনয়নে মমতা উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাংকে রয়েছে, ১২ লাখ ২ হাজার ৩৫৬ টাকা। তার কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা।

মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামের ও কম। ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই।

মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জানিয়েছেন কোথাও কোনও ঋণ নেই তার। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার বাকি নেই।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী