শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরা মশায় চোর শনাক্ত

জামা কাপড় নয়, অপরাধীর ফেলে যাওয়া বস্তু বা হাতের ছাপও নয়! অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করেছে একটি মরা মশা! অবাক লাগলেও এমনটাই ঘটেছে চীনে। মরা মশার সূত্র ধরেই অপরাধীকে খুঁজে বের করেছে দেশটির পুলিশ।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝো শহরে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এখানে তদন্তকারীরা একটি মশার রক্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাকে অবশেষে গ্রেফতার করেছে।

চুরির ঘটনা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটেছিল। খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে যায়। পুলিশ অনুমান করে যে, যেহেতু বাড়িটি অনেকক্ষণ তালাবন্ধ ছিল, তাই চোর নিশ্চয়ই বারান্দা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। বাড়ির রান্নাঘরে সেদ্ধ ডিম, অবশিষ্ট নুডলস, ছেঁড়া কম্বল ও বালিশও পাওয়া যায়।
তখন পুলিশ বুঝতে পারে, চোর অবশ্যই বাড়িতে কিছুটা সময় কাটিয়েছে এবং তারপরে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তদন্ত চলাকালীন পুলিশ দেয়ালে আটকে থাকা একটি মৃত মশা দেখতে পায়। মশার শরীর থেকে রক্তের ফোঁটাও বেরিয়ে দেয়ালে আটকে ছিল।

অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, পুলিশ সেই রক্ত দিয়ে ডিএনএ পরীক্ষা করে। তদন্তে জানা যায়, ডিএনএ চা নামের একজন অপরাধীর ডিএনএর সঙ্গে মিলে যাচ্ছে, যার এর আগেও অপরাধের রেকর্ড ছিল। ১৯ দিন পর ওই অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে তিনি স্বীকার করেন যে, ওই বাড়ির পাশাপাশি তিনি ইতোমধ্যেই আরও ৩ টি বাড়িতে চুরি করেছেন। আদালতে এখন বিচার চলছে তার।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান