বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকালে পুলিশ সদস্যকে গণপিটুনি!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চালকের চোখে মরিচের গুঁড়া দিয়ে অটোরিকশা ছিনতাইকালে মো. জিয়াউদ্দিন পারভেজ নামে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার রাতে চরফকিরা ইউনিয়নের ১৬নং স্লুইস সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মো. জিয়াউদ্দিন পারভেজ নোয়াখালী পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল পদে কর্মরত। ৩ ফেব্রুয়ারি ১০ দিনের সিএল ছুটিতে চট্টগ্রামের মীরসরাইয়ের কচুয়া গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে রোববার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসেন। উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দেনা পরিশোধ করতে তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ছিনতাইকালে পুলিশ সদস্য আটক হওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সৌজন্যে: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর