মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (রেজি: নং: ঢ-০৯২৩৪) ২০১৬ সাল থেকে সারাদেশ ব্যাপি বহুমূখী সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশন এর অন্যতম প্রধান লক্ষ্য নতুন প্রজন্মের বিশেষ করে শিক্ষিত বেকার যারা চাকুরীর পরিবর্তে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ায় প্রতিষ্ঠায় আগ্রহী এবং স্বাবলম্বী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক তাঁদেরকে যুগোপযোগী চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বহুমুখী বিজনেস সাপোর্ট সার্ভিস প্রদান করা। ফাউন্ডেশনটি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সরকারী কর্মসূচি পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” শীর্ষক কর্মসূচির শীর্ষক কর্মসূচির স্বল্প মেয়াদী এবং প্যাকেজ প্রশিক্ষণ কর্মসূচিটি ৫ টি জেলা (নেত্রকোণা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং ফরিদপুরে) , ২০১৮-২০১৯ অর্থবছর হইতে পরিচালিত হচ্চে ।

গত ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন এর উপর ০৫ দিন ব্যাপি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাননীয় উপপরিচালক ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোস্তাফিজ আহমেদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগুফ্‌তা সুলতানা (চেয়ারম্যান), নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উক্ত প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক বকুল রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী