শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাকে স্মরণ করে আপ্লুত দীঘি

ঢাকাই সিনেমার অন্যতম পরিচিত অভিনেত্রী ছিলেন দোয়েল। তার পুরো নাম ইফতে আরা ডালিয়া দোয়েল। ১৯৮৪ সালে অভিনয়জীবন শুরু করেছিলেন এ অভিনেত্রী। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন তিনি।

১৯৮৮ সালে চিত্রনায়ক সুব্রত চক্রবর্তীকে বিয়ে করেন দোয়েল। এ দম্পতির কন্যা প্রার্থনা ফারদিন দীঘি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। ২০০৯ সালের শেষের দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন দোয়েল। ২০১১ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রতিথযশা এ অভিনেত্রীর নবম মৃত্যুবার্ষিকী আজ। এ দিনে মাকে স্মরণ করেছেন দীঘি। নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘মাম্মির নবম মৃত্যুবার্ষিকী। নয় বছর হলো তুমি আমাদের সঙ্গে নেই মাম্মি। প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে ভালোবাসি মা। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।’

আজকের দিনটি পথশিশুদের সঙ্গে উদযাপন করবেন দীঘি। নিজ হাতে রান্না করে খাওয়াবেন তাদের, সঙ্গে বাবা সুব্রতও থাকবেন বলে জানান।

দীঘি বলেন, দিনটি এলে খুব খারাপ লাগে। মায়ের অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ করে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন কী কষ্টটাই না পেয়েছেন। মায়ের আত্মার শান্তির জন্যই আমি পথশিশুদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছি।

দীঘির অভিনেত্রী হয়ে ওঠার পেছনে দোয়েলের অবদান অনেক উল্লেখ করে সুব্রত বলেন, দীঘি তার মাকে অনেক ভালোবাসে। আমি চাই সারা জীবন সে তার মায়ের স্মৃতি নিয়ে বাঁচুক।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়