রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঠের পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর বিএনপির

আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টায় রয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এই দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি বিদেশি বন্ধুরাষ্ট্রের সহায়তা প্রয়োজন বলে মনে করছে দলটি।

করোনা সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে বিধিনিষেধ উঠে গেছে। রাজনৈতিক কর্মতৎপরতার ক্ষেত্রে এখন আর তেমন বাধা নেই।
বিএনপি এখন নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাইছে। সেই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শক্তির সহায়তায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় দলটি। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি এবার নির্বাচনে যাবে না বলে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে।

দলটির একটি সূত্র জানিয়েছে, গত এক মাসে বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্যরা।

এসব বৈঠকে আগামী জাতীয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির এক সদস্য।
তিনি বলেন, র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার চাপে আছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের যে দাবি তা বাস্তবায়নে সরকারের ওপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে।

বিএনপির যুক্তরাজ্য শাখার এক নেতা জানান, বিএনপির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে এখন লন্ডন থেকে সরাসরি দেখভাল করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকেই বিএনপির প্রতিনিধিদল সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ সফর করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির কূটনৈতিক উইং নানামুখী কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। আইনের শাসন ও মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুম-খুন হত্যা হচ্ছে। এসব কিন্তু কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। সারাবিশ্ব এসব অবগত। বিশ্বের যে কোনো শক্তি এবং বাংলাদেশের ভেতরে ও বাইরের আন্তর্জাতিক সংগঠন যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সুশাসনের পক্ষে, তারা বাংলাদেশে যা চলছে তা সম্পর্কে সবই অবগত। বিএনপির সঙ্গে সবার যোগাযোগ আছে। কারণ এটি করা বিএনপির নৈতিক দায়িত্ব। যারা অবগত, এ নিয়ে কাজ করে তাদের সঙ্গে অব্যাহতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এবং থাকবে।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ওবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী