শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশে কত দূর?

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি এবং বাকি পাঁচটি রাজ্যে কোনো নির্দিষ্ট প্রার্থী জয় পেতে যাচ্ছেন কিনা, তাও এখন পর্যন্ত ধারণা করা সম্ভব হচ্ছে না। তবে জো বাইডেন ধীরে ধীরে বিজয়ের দিকে আগাচ্ছেন বলে মনে হচ্ছে। প্রশ্ন হচ্ছে চূড়ান্ত ফল পেতে আর কত দূর?

চারটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ওপর এখন সবার নজর :

জর্জিয়া:
এই রাজ্যে ট্রাম্প এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে বৃহস্পতিবারে যেখানে ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন তিনি, শুক্রবার বেলা ১১ টা (বাংলাদেশ সময়) পর্যন্ত ওই ব্যবধান কমে দাঁড়ায় ১,৮০০ ভোটে। এখনও প্রায় ১৫ হাজার ভোট গণনা বাকি।

নেভাদা:
দিনের শুরুতে বাইডেন এগিয়ে ছিলেন ৮ হাজার ভোটে, এখন ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

পেনসিলভানিয়া:
বৃহস্পতিবার দিনের শুরুতে ট্রাম্প এগিয়ে ছিলেন ১ লাখ ৬০ হাজার ভোটে। তবে মেইল-ইন ব্যালট গণনা শুরু হওয়ার পর থেকে ব্যবধান কমতে শুরু করে। এখন ট্রাম্প এগিয়ে রয়েছেন প্রায় ২৫ হাজার ভোটে, আর গোনা বাকি ২ লাখ ২০ হাজার ভোট।

অ্যারিজোনা:
বাইডেন এখানে ৬৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন, এখন তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে। এখনও ২ লাখ ২০ হাজারের বেশি ব্যালট গণনা বাকি রয়েছে।

দুই প্রার্থী যেভাবে জয় পেতে পারেন

পেনসিলভানিয়া, নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা – এই পাঁচটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট এখনও গণনা চলছে।

যদি কেবল এই দুটি রাজ্যেও জো বাইডেন জিতে যান, তাহলেও তিনি প্রেসিডেন্ট হতে যে ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার, তা নিশ্চিত করে ফেলতে পারেন।

জো বাইডেনের ইলেক্টোরাল ভোট এখন ২৫৩। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেক্টোরাল ভোট হচ্ছে ২১৪।

সূত্র: বিবিসি বাংলা।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল