শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় রাজগঞ্জের যুবক নিহত, এলাকায় শোকের ছায়া

হেলাল উদ্দিন, মনিরামপুর : শাহানুর রহমান (২২)। এইতো ক’মাস আগেই বুকভরা স্বপ্ন নিয়ে, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ পাই না, কাজ পাই না, এই ভাবে চলে গেলো প্রায় ১৫/২০দিন মতো। তারপর কাজ পেলো নির্মাণ সাইটে। কাজ করে, কোনো অসুবিধা নেই। দেশে থাকা পরিবারের সদস্য, কাকা ডাক্তার সিরাজুল ইসলাম, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে। খুব ভালো আছি বলে। বাড়িতেও আসতে চেয়েছিলো শাহানুর। কিন্তু কথা হচ্ছে- একজন প্রবাসী বাড়িতে আসতে চাইলেইতো আসা যায় না। একটি ছটপটে, স্মার্ট, তরতাজা যুবক শাহানুর।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ফেসবুক খুলতেই দেখি শাহানুরের ছবিসহ মৃত্যুর খবর। ফেসবুক ওয়ালে লেখা পড়লাম। কিন্তু কিভাবে মারা গেছে, এটা কেই লেখেনি।

শাহানুরের বাড়ির পাশের বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে, তিনি বলেন- দশ তলার উপর থেকে কিভাবে যেনো পড়ে যেয়ে বুধবার (২২ নভেম্বর) দুপুরে মারা গেছে।
এদিন সন্ধ্যার দিকে এই মৃত্যুর খবর শাহানুরের বাড়িতে আসার পর, বাড়ির সদস্যরা ও প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। সে এক হৃদয় বিদারক ঘটনা। মালয়েশিয়ার মাটিতে দুর্ঘটনার শিকারে নিহত শাহানুর রহমান, রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার ঝাঁপা ইউনিয়ন (রাজগঞ্জ) প্রতিনিধি সিরাজুল ইসলাম ভাইপো। তার পিতার নাম সিদ্দিকুর রহমান, তিনিও মালয়েশিয়ায় থাকেন। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে।

জানা গেছে- মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি নির্মাণ সাইটে (দশ তলা বিল্ডিংয়ে) কাজ করার সময় ‘পা’ ছিলিপ করে পড়ে যায় নিচে। সেখানে ঘটনাস্থলেই নিহত হন শাহানুর।

শাহানুরের অকাল মৃত্যুতে হানুয়ারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তার বাড়িতে আসছে। নিহত শাহানুরের কাকা সিরাজুল ইসলাম জানান- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম