শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তি পেয়েছে কেএইচ আকাশের দেওয়ানা

সম্প্রতি ‘ড্রিম লাইন’ থেকে মুক্তি পেয়েছে “দিওয়ানা” শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন শিল্পী কে এইচ আকাশ। লিখেছেন রবিউল ইসলাম রবি। তিনি একাধিক বাংলা ছবির গান এবং নাটকের গানের গীতিকার। গানটিতে সুর ও সংগীত আয়োজন করেছেন রাজন সাহা।

গানটি তে অভিনয় করেছেন এ প্রজন্মের তরুণ মডেল সাখিন আহমেদ ও জারা ইসলাম।গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনিক খান।

দিওয়ানা’ গান সম্পর্কে গানটির শিল্পী কে এইচ আকাশ বলেন, এই গানটি প্রায় পাঁচ বছর আগে করা।নানান ব্যস্ততার কারণে গানটি এতদিন প্রকাশ করা হয়নি। রবিউল ইসলাম রবি’র লেখায় দারুন সুন্দর সুর এবং মিউজিক করেছেন রাজন সাহা।গানটি খুবই শ্রুতি মধুর আধুনিক রোমান্টিক গান।গানটি নিয়ে অনেক আশাবাদী আমরা।

অভিনেত্রী জারা বলেন, এই গানটি তে কাজ করার কথা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই।আমি মূলত গানটি শুনেই কাজে আগ্রহী হয়েছি।কারণ, দিওয়ানা গানটি ভিষণ সুন্দর। আর আমরা যখন কাজ করি তখন প্রচুর বৃষ্টি ছিল। ভিডিওর লোকেশন ছিল খুব সুন্দর। সব মিলিয়ে ভালো একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি।বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম।

সাখিন আহমেদ জানান, এই টিমের সাথে কাজ করে বেশ ভালো লাগে।এই গানের শুটিং খুব সুন্দর ভাবে করেছি আমরা।পরিচালক এবং আমার কো-আর্টিস্ট সবাই ছিলো খুব মিশুক।তবে বৃষ্টির মধ্যে কষ্ট হলেও কাজ দেখে আমি মুগ্ধ।আশা করি সবার ভালো লাগবে। দিন শেষে আপনাদের জন্যই ভালো কাজ করার চেস্টা করা মাত্র। এই টিমের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ

গানতে শুনতে এখানে ক্লিক করুনঃ https://youtu.be/NG3qq-FZ1rw

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর