শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুখ খুললেন সানা; বললেন ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’

ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের এক মুফতি আলেম আনাস সায়েদকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে এই বিয়ের পর থেকেই সানাকে নিয়ে নানান প্রশ্ন ভর করে ভক্তদের মনে। পারিবারিক চাপেই কী মুফতি আনাস সায়েদকে বিয়ে করেছেন সানা। নাকি অন্য কোনো বিষয় রয়েছে।

সম্প্রতি তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরপর এই অভিনেত্রী মুখ খুলেছেন; বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’। তিনি ইনস্টাগ্রামে স্বামী আনাসের সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

এর আগে, গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি। সানা ওই সময় লেখেন, ‘আজ ঘোষণা করছি– আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং আল্লাহর নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সব ভাইবোনকে অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। প্রায় ১৪টি চলচ্চিত্রে, ৫০টির মত বিজ্ঞাপনে ও বিভিন্ন টিভিশোতে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী