বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জে সমমজুরী ও সমঅধিকার নিশ্চিতকরণে নাটক

৩০ মে, ২০২৩ তারিখে বিকাল ৫টায় দাতা প্রতিষ্ঠান অক্সফ্যাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় এবং লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬২নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় জেলেখালী যুব শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক দলের আয়োজনে “ন্যায্য মজুরী চাই” নাটক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ আয়ুব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়। তিনি বলেন. বর্তমান সময়ে নারী পুরুষ সমান কাজ করে, এজন্য সকলকে সমান মজুরী দিতে হবে। নাটকের দৃশ্যে নারী ও পুরুষ শ্রমিক ঘেরে সকলে সমান কাজ করেও ঘের মালিকদের কাছ থেকে নারী চিংড়ি শ্রমিকরা সমান মজুরী পাচ্ছে না আবার কোথাও ঘের মালিক দ্বারা নারী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, এছাড়া ঘেরে বাথরুম, খাবার পানির ব্যবস্থা ও বিশ্রাম নেওয়ার মত ছায়াযুক্ত কোন স্থান নেই সেই দৃশ্যপট তুলে ধরা হয়েছে। এলাকার নারী শ্রমিকরা মনে করেন নাটকটি দেখে ঘের মালিকরা যদি বিষয়টি বিবেচনা করেন তাহলে তাদের পুরুষ শ্রমিকের মতো কাজের পরিবেশ এবং সমমজুরী ও সমঅধিকার পেতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনশ্রী মিত্র নিয়োগী, পরিচালক, দাতা প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন, মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক, লিডার্স, মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুল হালিম, সাংবাদিক, সুন্দরবন প্রেস ক্লাব।

উপস্থিত সকলে নাটকটি উপভোগ করেন এবং আশাপ্রকাশ করেন যে নারী চিংড়ি শ্রমিকদের একদিন অবশ্যই অধিকার নিশ্চিত হবে এবং সমাজে মর্যাদার সাথে বসবাস করবে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস