বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুরাদের বিরুদ্ধে তদন্ত করবে সাইবার অপরাধ বিভাগ

পদত্যাগ করা সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠাতে যাচ্ছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, মঙ্গলবার রাতে ‘বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে একটি জিডি দায়ের করা হয় মুরাদ হাসানের বিরুদ্ধে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে অবমাননাকর বক্তব্য দেয়া এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি অভিযোগ নিয়ে আসেন।

তিনি আরও বলেন, আমরা সেটিকে সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছি। এখন এটি সাইবার ক্রাইম বিভাগে তদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব এটি মামলা হিসেবে গণ্য করা হবে কিনা।

বুধবার ওই জিডি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার এই অভিযোগটি দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ‘নাহিদরেইনস পিকচার্স’ নামে একটি ফেসবুক পেইজে লাইভ অনুষ্ঠানে এসে উস্কানিমূলক বক্তব্য দেন।

এই বক্তব্যকে ‘বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক’ হিসেবে উল্লেখ করেছেন সিজার তালুকদার।

অভিযোগে বলা হয়েছে, মুরাদ হাসান বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন।

সেই সঙ্গে দেশের সর্বপ্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন।

কয়েকদিন আগে একটি ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ দলের ছাত্রী নেত্রীদের বিরুদ্ধে অশালীন এবং অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় পদত্যাগ করা মুরাদ হাসানকে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল।

এর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি টেলিফোন কথোপকথন ফাঁস হওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।

রাতেই রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর