শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যু পর্যন্ত প্যারিস বিমানবন্দরকেই ‌‘ঘর’ বানিয়ে ১৮ বছর পার!

কূটনৈতিক জটিলতায় প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরকেই নিজের বাড়ি বানিয়ে ১৮ বছর (১৯৮৮-২০০৬) বাস করতে হয়েছে ইরানের মেহরান করিমি নাসেরিকে। সেই বিমানবন্দরেই মৃত্যু হয়েছে তার।

ইরানের খুজিস্তান প্রদেশে ১৯৪৫ সালে মেহরানের জন্ম। মাকে খুঁজতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। বেলজিয়ামে কয়েক বছর ছিলেন। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানিসহ কয়েকটি দেশ থেকে বহিষ্কার হয়েছেন। এর তিনি ফ্রান্সে যান এবং সেখানে বিমানবন্দরে টার্মিনালে থাকা শুরু করেন। ১৯৯৯ সালে মেহরান করিমি নাসেরি ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছিলেন। বসবাসের অনুমতি পেয়েও নিজের ইচ্ছেতে ২০০৬ পর্যন্ত বিমানবন্দরেই ছিলেন। বিমানবন্দরে নোটবুকে নিজের জীবনকাহিনী লিখে, বই ও সংবাদপত্র পড়ে সময় কাটতো তার। নিজেকে পরিচয় দিতেন ‘স্যার আলফ্রেড’ হিসেবে।

২০০৬ সালে অসুস্থ হয়ে পড়ার পর বিমানবন্দর থেকে মেহরান করিমি নাসেরিকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি হোস্টেলে থাকতেন। কয়েক সপ্তাহ আগে তিনি আবারও বিমানবন্দরে থাকা শুরু করেন। শেষ পর্যন্ত সেই বিমানবন্দরেই মৃত্যু হয়েছে মেহরান করিমি নাসেরির।

মেহরান করিমি নাসেরির জীবনকাহিনীতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ সালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন হলিউডের প্রভাবশালী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ব্লকবাস্টার হওয়া সেই ছবির নাম ‘দ্য টার্মিনাল’। ছবিটিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস। ছবি নির্মিত হওয়ার পর বহু মানুষ মেহরান করিমি নাসেরিকে এক নজর দেখতে প্যারিস বিমানবন্দরে ভিড় জমাতেন। তখন একদিনে ৬টি সাক্ষাৎকারও দিতে হয়েছে তাকে।

সূত্র : বিবিসি

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী