শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন

জলবায়ু ন্যায্যতা ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে ১৯ জানুয়ারি বুধবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানী’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মো. নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, বাদাবন সংঘের রাকেশ সানা, সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী চন্দ্রিকা মন্ডল, শিউলি স্বর্ণকার, স্বপ্না খান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের চারপাশে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। নিরাপদ পানির গভীর সংকটে আমরা নিমর্জ্জিত। নিরাপদ পানির অভাবে নদীর এবং পুকুরের লবণাক্ত পানি পান করে পশুর নদীর পাড়ের মানুষেরা নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত। বিশেষ করে নারীরা সুপেয় পানির অভাবে নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, কৃষিসহ সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে। বক্তারা জীবাশ্ম জালানি থেকে বাংলাদেশসহ বিশ্ব বাসীকে সরে এসে নবায়িত জালানী শক্তি গ্রহণের আহ্বান জানান। বক্তারা জলবায়ু ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে বাংলাদেশের জন্য বিশ্ব বাসীর কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জোর দাবী জানান।”

একই রকম সংবাদ সমূহ

খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকেবিস্তারিত পড়ুন

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতাবিস্তারিত পড়ুন

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ