শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বেনাপোলে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : আহত ২

বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৪টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ