শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখম

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্দকে পিটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) সন্ধায় শার্শার মাটিপুকুর গ্রামে।

আহতরা হলো মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)। আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশংক জনক। আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বিন মোহাম্মদ এর ছেলে।

আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেনকে মারধর করার খবর শুনে আলমঘীর হোসেন আলম প্রতিপক্ষ ৪ জন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ