শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় বিদ্যুৎ বিলে এখনো শেখ হাসিনার স্লোগান, গ্রাহকদের তীব্র ক্ষোভ

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিতরণ করা বিদ্যুৎ বিলের কপিতে এখনো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান—”শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”। সরকার পরিবর্তনের সাত মাস পরও এ ধরনের প্রচারণা চালানোয় স্থানীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে বাগআঁচড়া সাব-জোনাল অফিসের কর্মকর্তা (এজিএম) হুমায়ুন কবির বলেছেন, তাদের কাছে চার কাটুন পুরানো কপি থাকায় গ্রাহকদের কাছে বিলের কপিগুলো পৌঁছে দিয়েছেন। তিনি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করে বলেন এর পর আর এমন ভুল হবেনা।

স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের প্রায় ৭ মাস অতিবাহিত। রাষ্ট্রীয়, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে গেলেও মুছে যায়নি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শার্শার বাগআঁচড়া সাব-জোনাল অফিস থেকে। শেখ হাসিনার নামের প্রচার এখনও অব্যাহত রয়েছে।এবং গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও হচ্ছে।

অথ্যনুসন্ধানে জানা গেছে, যশেোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শার্শা উপজেলার বাগআঁচড়া সাব-জোনাল অফিসের আওতায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছেন। ছাত্র-জনতার গণআন্দোলনের দেশ নতুন করে স্বাধীন হলে সারাদেশে শেখ হাসিনার নাম, ফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয়। কিন্তু এখনো সরানো হয়নি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব-জোনাল অফিসের বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান। এখনো বিলে শেখ হাসিনার প্রচার বার্তা চালানো হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসের বিলের কাগজেও তা এখনো দৃশ্যমান রয়েছে।

এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের গ্রাহক সহ বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ক্ষোভ ও আলোচনা ও সমালোচনা।

বিদ্যুৎ গ্রাহক ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের সাত মাস অতিবাহিত হলেও তার নামসহ স্লোগান বিদ্যুৎ বিলে রয়েছে। যেটা এ জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। তারা পালিয়ে গেলেও তার দোসররা এখনও হাসিনার নাম প্রচারে ব্যস্ত। এটা কোনো অবস্থায় কাম্য নয়। অচিরেই এটি কর্তৃপক্ষের সংশোধন করা উচিত। এই অফিসের এজিএম সহ যারা আছে তারা স্বৈরাচার হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারেন। অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন। একজন স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ এমনটা কেন করছে, যেটি কাম্য নয়। দ্রুত এই অফিসের এজিএম এর বিরুদ্ধে পল্লী বিদ্যুতের উর্ধতন কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়া উচিত।

আব্দুল্লাহ নামে এক গ্রাহক বলেন, দেশের সব স্থান থেকে স্বৈরাচার হাসিনার নাম সরানো হলেও বিদ্যুৎ বিলের কাগজে এখনও তার নাম আছে। একটা সরকারি অফিস কি ভাবে ভুল করে। এটার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আরেক গ্রাহক শিক্ষক হাফিজুর রহমান বলেন, তিনি বিদ্যুৎ বিলে শেখ হাসিনার নাম দেখে অবাক হয়েছে। দেশে ছেড়ে পালোর ৬/৭ মাসে সব স্থান থেকে তার নাম ছবি সরানো হয়েছে। কিন্তু এখনও বিলের কাগজে তার স্লোগান। এটা কেন সরানো হয়নি। আমরা গ্রাহকরা চাই একজন ফ্যাসিবাদী ছাত্র জনতা হত্যাকারী ব্যক্তির নাম কেন থাকবে।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা (জিএম) ইন্জিনিয়ারিং হরিনন্দ্র নাথ বর্মন বলেন, এ স্লোগান সম্বলিত বিলের কপি দেওয়ার কথা না। আমি নতুন কপি পাঠিয়ে দিয়েছি। যদি আগের কপি দিয়ে থাকে তবে ওই সাব জোনাল অফিসের এজিএম এর বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ