শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার সেই সৌদি প্রবাসী রুবেলের মৃতদেহ দীর্ঘ পাঁচ মাস পর তার বাড়িতে

অবশেষে অনেক জল্পনা কল্পনার পর কায়বার বাগুরী বেলতলা গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেলের(২৬) মৃতদেহ আজ তার নিজ ঠিকানায় এসে পৌঁছালেন।

যশোরের শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়নের বাগুরী বেলতলা মাঠপাড়া গ্রামের সেই সৌদি প্রবাসী রুবেল হোসেনের লাশ তার মৃত্যুর ৫ মাস পর আজ(২৫/১১/২০২৩) ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে এসে পৌঁছালেন।

সৌদি আরব প্রবাসী রুবেল হোসেন গত ৩ই জুলাই সৌদি আরবে বাংলাদেশ সময় বেলা ১২ টার সময় মৃত্যু বরণ করেন। মৃতদেহ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬ জুলাই বুধবার দুপুর ২ টার সময় রুবেল হোসেনের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসলে মৃতদেহ দেখার পরে তৈরি হয় নানা ধূম্রজাল, মৃতদেহ টি দেখে রুবেল হোসেনের মা, বাবা ও পরিবারের কেউ চিনতে পারিনি যে এটা তাদের সন্তান।

পরে অনেকটা ইচ্ছার বাহিরে সেই মৃতদেহটি নিজের ছেলে ভেবে বুধবার রাত আট টার সময় বাগআঁচড়া সাধারণ কবরস্থানে দাফন করা হয়। এবং দাফন করার ঠিক পরের দিন সকালে জানাযায় যে মৃতদেহটি বাংলাদেশ প্রবাসী কল‍্যানের মাধ্যমে মৃত রবেল হোসেনের ঠিকানায় পাঠানো হয়েছিল ঐ মরদেহটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডল গ্রামের মৃত তয়েব আলীর ছেলে প্রবাসী ৪৮ বছর বয়সের মোজাম্মেল হকের লাশ।

যথারীতি কিশোরগঞ্জের মোজাম্মেল হকের পরিবার পরের দিন( ২৭শে জুলাই বৃহস্পতিবার)সকালে আসে এবং যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অনুমতিক্রমে ও স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেনের মাধ্যমে বিকাল পাঁচটার সময় কবর থেকে তাদের মৃতদেহ উত্তোলন করে মোজাম্মেলের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কিশোরগঞ্জের সৌদি প্রবাসী মোজাম্মেলর লাশটি ভুলক্রমে আমাদের এলাকার মৃত সৌদি প্রবাসী রুবেলের ঠিকানায় চলে আসলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা মোজ্জামেলের পরিবারের কাছে হস্তান্তর করি। সেই সাথে রুবেলের মৃত দেহটি তার পরিবারের কাছে আসতে পারে তার ব্যবস্থা করা হবে।

তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৫ মাস পর সৌদি প্রবাসী রুবেল হোসেনের মৃতদেহটি আজ দুপুর ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে আসে এবং তার দাফন-কাপনের ব্যবস্থা করা হয়

রুবেলের বাবার কাছে কাছে জানতে চাইলে তিনি জানান,আগের বারের যে মৃতদেহটি আমার ছেলের নামে এসেছিল সেটা রুবেলের লাশ ছিলনা এখন যে মৃত দেহ এসেছে এটাই হলো অরজিনাল আমার ছেলে রুবেলের (২৬) লাশ। আমার ছেলেকে বিকাল ৪ঃ০০ টায় জানাজার নামাজ শেষ করে বাগাআঁচড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ