বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে আ.লীগ থেকে ২৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

যশোর সদর ও অভয়গর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ থেকে ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজন অভয়নগর উপজেলার বাকিরা যশোর সদর উপজেলার।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন।

বহিষ্কৃতরা হলেন- হৈবতপুর ইউনিয়নের আহম্মদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালী ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিছুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়নের শওকত হোসেন রত্ন, কাশিমপুর ইউনিয়নের বিএম সাইফুল, চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবীর মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর ইউনিয়নের আসাদুজ্জামান খোকন, ফারুক আহম্মেদ বাবু ও নুরুল ইসলাম, চাঁচড়া ইউনিয়নের শামীম রেজা ও ফারুক হোসেন, ফতেপুর ইউনিয়নের আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়া ইউনিয়নের শেখ মাহমুদ হোসেন, আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন, নরেন্দ্রপুর ইউনিয়নের মো. জাকির হোসেন, রাজু আহম্মেদ ও ফেরদৌস এবং অভয়নগর উপজেলার সানা আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম মিলন বলেন, আগামী ৩ দিনের মধ্যে এসব প্রার্থীর কোনো প্রার্থী যদি সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করে দরখাস্ত করেন সেই ক্ষেত্রে দল থেকে তার বহিষ্কারাদেশ বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা