রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে গরু-হাঁস-মুরগির খাবারে কৃত্রিম রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি!

যশোরে গরু-হাঁস-মুরগির খাবারে কৃত্রিম রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরির সময় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিকাইল হোসেনের নেতৃত্বে যশোরের র‌্যাব-৬-এর সদস্যরা যশোর শহরের ঝুমঝুমপুর নীলগঞ্জ শ্মশানপাড়া এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাস (৫৯) ও দিলীপ অধিকারীর (৫৮) মরিচ ও হলুদের গুঁড়া মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযুক্ত রবীন্দ্রনাথ বিশ্বাস যশোর বেজপাড়া এলাকার মৃত চান্দপদ বিশ্বাসের ছেলে ও দিলীপ অধিকারী (৫৮) যশোর বারান্দী মোল্যাপাড়া এলাকার মৃত শ্রীতল চন্দ্র অধিকারীর ছেলে।

যশোর র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নীলগঞ্জ শ্মশানপাড়া এলাকায় রং মিশিয়ে ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া তৈরি করছে। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত যশোর ঝুমঝুমপুর নীলগঞ্জ শ্মশানপাড়া এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাস ও দিলীপ অধিকারীর ওই মিলে অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায় গরু ও হাঁস-মুরগির খাবার মেশিনে গুঁড়া করে তাতে বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছে। এসব অনৈতিক কাজের অপরাধে মিলের মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও দিলীপ অধিকারীকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, মিল থেকে ২০০ কেজি মাছের খাবার ও ৫ কেজি বিভিন্ন প্রকার রংও জব্দ করা হয়েছে। জরিমানার টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দ মাছের খাবার ও ৫ কেজি বিভিন্ন প্রকার রং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ