বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বিজিবি’র ডাটা ডিজাস্টার রিকভারী সেন্টারের শুভ উদ্বোধন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আভিযানিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল করার লক্ষ্যে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর যশোরে একটি অত্যাধুনিক “ডাটা ডিজাস্টার রিকভারী সেন্টার”র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি উক্ত ‘ডাটা সেন্টার ডিজাস্টার রিকভারী সাইট’ এর উদ্বোধন করেন।
এ সময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানের ব্যাংক ও ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ভাবে ডাটা সেন্টার নির্মাণের গাইড লাইন্স অনুযায়ী প্রাকৃতিক দূর্যোগ বা অন্য যে কোন ধরনের দূর্ঘটনাবশত ডাটা সেন্টারের ডাটা ক্ষতিগ্রস্থের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে ভিন্ন এবং বৃহৎ কলেবরে এই ডাটা রিকভারী সাইট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা অনুযায়ী বিগত ২৯ জুন ২০১৮ ইং তারিখে বিজিবি’র মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে যশোর রিজিয়ন এলকায় ডাটা সেন্টারের জন্য আপদ কালীন ব্যবস্থা হিসেবে ডিজাস্টার রিকভারী সাইট এর প্রাথমিক পর্যায়ে একটি স্থান নির্বাচন করা হয়।
সে মোতাবেক অবকাঠামো ও বিভিন্ন ইকুইপমেন্ট স্থাপন/সংযোজনের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী ডিআর সাইট এর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে উক্ত ডিজাস্টার রিকভারী সাইট এর অবকাঠামো ও অন্যান্য সরঞ্জামাদি স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ডিজিটাল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডাটা সেন্টার জগতে বিজিবি ডিজাস্টার রিকভারী সাইট একটি অনন্য মাইল ফলক হিসেবে বিবেচনা করা যায়। এই ডিজাস্টার রিকভারী সাইট এ কার্যক্রম সম্পন্নের মাধ্যমে বিজিবি একটি বিরাট সাফল্য অর্জন করতে সামর্থ হয়েছে এবং অন্যান্য বাহিনী ও সংস্থার সাথে তুলনা করলে এটি একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচ্য হবে।

যে কোন দূর্যোগ বা দূর্ঘটনায় ডাটা সেন্টারের সকল ডাটা সমূহ উক্ত ডিজাস্টার রিকভারী সাইট এ অধিক নিরাপত্তার সাথে সুরক্ষিত থাকবে। এছাড়াও, ডাটা সেন্টারে রক্ষিত সীমান্ত ব্যাংক এর ডাটা সংরক্ষণ ছাড়াও বাংলাদেশের ডিজিটাল ডাটা নিরাপত্তায় যে কোন সংস্থার জন্য অগ্রণী ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা