শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ৩২ পিস সোনার বারসহ শার্শার দুই যুবক আটক

যশোরে পুলিশের অভিযানে সোয়া তিন কেজি ওজনের ৩২টি সোনার বারসহ দুই চোরকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

আটক শহিদুল্লাহ ও সুমন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বিপুল পরিমাণ সোনা নিয়ে ঢাকা থেকে চোরাকারবারিরা বেনাপোলে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক আড়াইটার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি তিনশ’ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক প্রায় চার কোটি টাকা। অভিযানকালে প্রাইভেটকার থেকে যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল্লাহ ও সুমন নামে দুই সোনা চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকেবিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার