সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন বোর্ডে নতুন চেয়ারম্যান

যশোর বোর্ডের চেয়ারম্যান-সচিব ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যান ওএসডি

প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদ হারালেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমির হোসেন এবং সচিব এএমএইচ আলী আল রেজা।

মঙ্গলবার তাদের দুজনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ অক্টোবর চেয়ারম্যান-সচিবসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাতের অভিযোগ এবং দুদকের মামলা মাথায় নিয়েও একমাসের বেশি সময় স্বপদে বহাল ছিলেন এই চেয়ারম্যান ও সচিব। এত অভিযোগ থাকার পরও কেন তাদের আগেই সরিয়ে দেওয়া হলো না, তা নিয়ে সমালোচনা করছেন শিক্ষা প্রশাসন সংশ্নিষ্টরা।

চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুর্নীতির মামলা ও অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে।
রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক সরকারকে যশোর বোর্ডের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহা. মকবুল হোসেনকেও ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার স্থলে বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই বোর্ডের কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে।

সংশ্নিষ্টরা জানিয়েছেন, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর বিভিন্ন স্কুল-কলেজের জন্য বই কিনতে ১৮-২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। কিন্তু এই টাকার চেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষা বোর্ডে নিতে গেলে তাদের চেয়ারম্যানের লেখা ছয় হাজার টাকা মূল্যের কয়েকটি বই ধরিয়ে দেওয়ার অভিযোগ ছিল। ছয় হাজার টাকা নিয়ে একটি করে ভাউচার আর ২০ হাজার টাকার চেক ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।

এছাড়া মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহীর উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. কামরুল ইসলামকে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯