বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তারা জালেম হিসাবে পরিচিত- আশাশুনিতে মেজর মারুফ

জি এম আল ফারুক, আশাশুনি: যারা খারাপ কাজ করে তারা জানেনা কেন করছে। যারা অন্যায় ভাবে নিরিহ মানুষকে হত্যা করছে তারা কিন্তু জালেম হিসাবে পরিচিত হচ্ছে। আমরা দেশের নাগরিক, দিন শেষে আমরা বাঙালী। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে।

কেউ দোষী হয়ে থাকলে স্বাক্ষ্য প্রমানসহ আসলে আইনের আওতায় নেওয়া হবে। দেশকে দেশের নিরিহ মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা নতুন করে দেশ পেয়েছি।

দেশকে সুন্দর ভাবে পরিচালনা, আইন শৃংখলা রক্ষা করা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবেনা। আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে দ্রæত লক্ষ্যে পৌছাতে পারবো।

বুধবার (৭ আগষ্ট) বিকাল ৫.৩০ টায় আশাশুনিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মারুফ উপরোক্ত কথা বলেন।

মেজর মারুফ আরও বলেন, আপনারা যে কোন পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে ব্যবস্থা গ্রহন করতে আমরা চেষ্টা করবো। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে উপজেলাকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে চাই।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সভাপতি/আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, সাবেক আমীর ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক।

সাবেক সেক্রেটারী আলমগীর হোসেন পিন্টু, সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রাশেদ আহমেদ খোকা, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, সাদিক আনোয়ার ছোট, বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন সমন্বয়কারী তাহমিদ হোসেন আকাশ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু নাহিয়ান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, আমরা নির্যাতিত, মামলায় জর্জরিত, ধন সম্পদ লুটে নেওয়া হয়েছে, স্থানীয় অপরাধীসহ সারাদেশে হত্যা, দুঃশাসন ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার আহবান জানান তারা। তারা আরও বলেন, আমরা সন্ত্রাস, নাশকতা, হত্যা, হানাহানি, লুটতরাজ, বাড়ি ঘর ভাংচুর কিছুই চাইনা।

আমরা গ্রামে গ্রামে পাহারা দিতে শুরু করেছি। বিশেষ করে সংখ্যা লঘুদের বাড়ি ঘর, উপাসনালয় পাহারার ব্যবস্থা করেছি। কোন রকম অপরাধ হতে দেবনা। তারা সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোঃ সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসানসহ বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র সমাজ ও সুধীজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু