মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাজ্যের লাল তালিকায় ভারত

করোনা সংক্রমণের জেরে এবার ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকাভুক্ত (রেড লিস্টে) করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ এপ্রিল) রয়টার্স জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পরই ভারতকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য। ভারতে রেকর্ড পৌনে তিন লাখ আক্রান্তের দিনে এ ঘোষণা দিয়েছে দেশটি। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ওঠায় ভারত থেকে এখন ব্রিটেনে যাওয়ায় কড়াকড়ি আরোপ হবে।

পার্লামেন্টে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানান, ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে গত ১০ দিন ভারতে অবস্থান করছেন এমন কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০দিন হোটেলে বাধ্যতামূলক কোয়োরেন্টিনে থাকতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার থেকে ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকদের ক্ষেত্রে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে সোমবার একদিনে রেকর্ড দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। করোনায় বিপর্যস্ত দিল্লি ছয় দিনের জন্য লকডাউন করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো নাকাল ভারত। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। টানা পাঁচদিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল দুই লাখের বেশি।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা