রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জীবিত করোনা রোগীকে মৃত ঘোষণা!

করোনাভাইরাসে আক্রান্ত জীবিত এক রোগীকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠেছে হাওড়ার এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে।

উত্তর হাওড়ার ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন ওই রোগীর স্বজনরা। খবর আনন্দবাজারের।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড গড়ছে ভারত। দেশটির হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। বেড পাচ্ছেন না রোগীরা। অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছেন অনেকেই।

সম্প্রতি নিউমোনিয়াসহ অন্যান্য সমস্যা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন জগৎবল্লভপুরের হাটালের বাসিন্দা ৬৫ বছরের ফেলি মান্না। তার করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকে ঘুসুড়ির ওই কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়।

রোগীর আত্মীয় সৌমেন মাঝি বলেন, রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে ফোনে বলা হয়, ফেলি মারা গেছেন। সোমবার (১৯ এপ্রিল) সকালে তারা দেহ শনাক্তকরণের পর করোনাবিধি মেনে সৎকার করার কথা বলেন তারা। সোমবার সকালে হাসপাতালে পৌঁছলে মর্গে এক নারীর মৃতদেহ দেখান হাসপাতালের কর্মীরা। তা দেখে ওই রোগীর পরিবারের লোকজন আঁতকে ওঠেন। ওই মরদেহ ফেলির নয় বলে দাবি করেন তারা।

এরপর শুরু হয় টানাপড়েন। পরে জানা যায়, ফেলি মারা যাননি। তিনি জীবিত আছেন। হাসপাতালের বিছানায় তাকে অক্সিজেনসহ দেখা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে।

ফেলির আত্মীয় স্বপ্না মান্না তীব্র ক্ষোভ প্ৰকাশ করে বলেন, ‘সরকারি হাসপাতালের এই গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ভবানী দাসের ভাষ্য, ‘কোভিড রোগীদের চিকিৎসা ঠিকভাবেই করা হচ্ছে। তবে ওই রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। একটা ভুল হয়েছে। তাকে মৃত হিসেবে ঘোষণা করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট