বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ঢাকায়

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন।মঙ্গলবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূত দ্রুত পরিচয়পত্র পেশ করবেন। পিটার হাস একজন বাণিজ্য ও অর্থনীতি দর-কষাকষি বিশেষজ্ঞ হলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার তাৎপর্যময় সময়ে বাংলাদেশে আগমন।

তার আগমনের আগের দিনে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কোপ সাউথ নামের যৌথ মহড়া করেছে।

পিটার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্যনীতি ও দর-কষাকষির বিষয়ে একজন উপদেষ্টা ছিলেন। এছাড়াও প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে মার্কিন প্রতিনিধি ছিলেন। তিনি ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিএ ডিগ্রি লাভ করেন। ফরেন সার্ভিসে তিনি অনেকগুলো পুরস্কার লাভ করেন।

পিটার হাস সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চান।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর