সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ক্যান্সার শনাক্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বুকে ক্যান্সার শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। অবশ্য, এরই মধ্যে ক্যান্সারযুক্ত ওই টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ওই ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো একটি নোটে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ নিয়ে তার আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই। বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে।

তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

ওই নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না।

উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের ছেলে বিউ বাইডেন ৪৬ বছর বয়সে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন তার প্রথম স্ত্রী নিলিয়া হান্টার বাইডেনের সন্তান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়