শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ: প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মেজর সজীব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলার জমায়েতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশীদ ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস প্রমুখ। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উদ্যোক্তা নাজমুন নাহার, ফারিয়া আলম মিথিলা প্রমুখ।

সাতক্ষীরা জেলার ৭০ জন যুবদের মাঝে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত