সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারনে ৫১জন ভোটারের মধ্যে ১৭ জনই অবৈধ ভোটার

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: আগামী ১৪ অক্টোবর সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সহ সভাপতি ৪, সাধারণ সম্পাদক ১, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১, যুগ্ম সাধারণ সম্পদক ২, কোষাধ্যক্ষ ১, নির্বাহী সদস্য (সাধারণ) ১৪, নির্বাহী সদস্য (উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সংরক্ষিত) ২ ও নির্বাহী সদস্য (মহিলা, সংরক্ষিত) ২ টি পদ রয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করতে পদাধিকার বলে সভাপতি-জেলা প্রশাসক, সহ সভাপতি-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহ সভাপতি- পুলিশ সুপার ও সহ সভাপতি-জেলা ক্রীড়া অফিসার ব্যতিত ৫১জন প্রত্যক্ষ ভোটে মোট ২৭জন নির্বাচিত হবে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৭ সালে সর্বশেষ ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদি কমিটি হয়েছিল। যার মেয়াদ শেষ হয় ২০২১ সালের মার্চ মাসে। এরপর কর্তৃপক্ষ জোরালো কোনো উদ্যোগ না নেওয়ায় নতুন কমিটি আলোর মুখ দেখতে পাইনি। আসছে আগামী ১৪ অক্টোবর ২০২৩ইং তারিখ ঘোষনা করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন কমিশনার নির্বাচনী তফশীল ঘোষণা করেছে। এই নির্বাচনে চ‚ড়ান্ত ৫১জন ভোটার তালিকার মধ্যে ১৭জন অবৈধ ভোটার রয়েছে বলে দাবী করেছেন নির্বাচনে অংশগ্রহণকারীগন। গত ২২ সেপ্টেম্বর আপত্তি শুনানী শেষে ১৭জন অবৈধ ভোটারের ব্যাপারে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দাখিল করার পরও এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে অভিযোগকারী জানান।

এই ১৭ জনকে কি কারনে অবৈধ ভোটার বলা হয়েছে তা নিয়ে সবার মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেনী মানুষ এই কাজ করেছে। এই ১৭ জনকে পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান সচেতনমহল। তা না হলে যারা ক্রিড়া সংস্থাকে ভালোবাসে তারাই হয়তো বাদ পরে যাবে। আর যারা আসবে তারা হয়তো এটার কাজ কি তা হয়তো ভালোভাবে জানেন না। শুধু ক্ষমতার দাপটে এই জায়গায় আসতে পারছে। ক্লাব নেই, স্থাপনা নেই, নেই কোন কমিটি ও তার কার্যক্রম তবুও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ ৮জন অবৈধ ভোটারের নাম এসেছে।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন এর নির্বাচন কমিশনার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার মুশফিকুর রহমান বলেন, বিগত কমিটি রেজুলেশন আকারে যে ভোটার তালিকা আমার কাছে প্রেরণ করেছে সেই তালিকা মোতাবেক চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। অভিযোগের আলোকে শুনানী করেই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর