সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমে উঠেছে গুড়পুকুরের মেলা, বাঁধ সাধছে বৃষ্টি

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় তিন’শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা জমে উঠেছে। বাঁধ সাধছে বৃষ্টি। এবার মেলায় স্টলের সংখ্যা বাড়ছে। বেড়েছে শিশুদের খেলার বিভিন্ন রাইড।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে শহরের শহিদ আবদুর রাজ্জাক পাকে মেলার স্টলগুলোতে সকাল দশটা বাজতেই লোক সমাগম হতে থাকে। বেলা যত বাড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা মেলা প্রাঙ্গণে ভইড় করতে থাকে। কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা মেলায় ভিড় জমায় বিকাল হতে রাত পর্যন্ত। কিন্তু এবারের মেলার শুরু থেকে প্রতিদিনি বৃষ্টি হচ্ছে। কোনো কোনো দিন সারাদিন বৃষ্টি হওয়ায় মেলার স্টলগুলোতে মানুষের ঘোরাঘুরি ও যাতায়াত করতে সমস্যা হয়। বৃষ্টির মধ্যে এক দোকান থেকে আরেক দোকানে যাওয়া-আসা করতে ভিজতে হচ্ছে। নষ্ট হচ্ছে কাপড়।

শহিদ আবদুর রাজ্জাক পাকের পুরো এলাকা ও শিল্পকলা একাডেমি চত্বরে এবার মেলা বিস্তৃত হয়েছে। পাকের মধ্যে ফাঁকা কোনো জায়গা নেই। গুড়পুকুরের মেলায় কাপড়, তৈজসপত্র, খেলনা, কসমেটিক্স, ইমিটেশনের গহনা, প্লাস্টিক সামগ্রী, খাবারের দোকান রয়েছে। সন্ধ্যায় মেলায় মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।

মেলা ঘুরে দোকানদার ও দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে এবারের মেলা বিগত কয়েক বছরের চেয়ে বিস্তৃত হয়েছে। নিরাপত্তাও ভালো।

মেলায় আগত দর্শনার্থী কলেজ শিক্ষার্থী বুশরা আনজুম, তানিয়া ফারদিন, স্বপ্না রায়, অনিক আজম, রনি আহমেদ জানান, মেলায় আসতে পেরে ভালো লাগছে, মেলা এবার একটু বড় পরিসরে হচ্ছে। তবে, মেলা যদি একটু খোলামেলা উন্মুক্ত পরিসরে আয়োজন করা হয় তাহলে ঘোরাঘুরি করতে সুবিধা হবে। আমরা আশা করব আগামীতে আয়োজকরা আগামীতে মেলার পরিসর বৃদ্ধি করে উন্মুক্ত স্থানে মেলার আয়োজন করবেন।

মেলার দোকানদার আমিনুর রহমান, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন জানান, এবার মেলার পরিধি কিছুটা বেড়েছে। তবে, দোকানের জন্য বরাদ্দ দেওয়ার স্টলের জায়গা একটু বৃদ্ধি পেলে আমাদের কেনাবেচা করতে সুবিধা হবে। এর ফলে মেলায় কেনাকাটা করতে আগত দর্শনার্থীরা চলাফেরায় স্বাচ্ছন্দ বোধ করবে। আমাদের দাবি আগামীতে মেলা আয়োজক কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় নিবেন।

একই রকম সংবাদ সমূহ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫বিস্তারিত পড়ুন

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ