সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব” শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ১০ দিন ব্যাপি ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার( ২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ডিজিটাল ল্যাব কক্ষে ওই শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধণ করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার প্রধান দায়িত্ব শিক্ষকদের। কিন্তু আইসিটিতে শিক্ষকদের পর্যাপ্ত দক্ষতার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরনে শিক্ষকদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের(দ্বিতীয় পর্যায়ের) আওতায় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ” আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণে” ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি পাইলট হাইস্কুল ও দমদম মাধ্যমিক বিদ্যালয় ভ্যেনুতে প্রতিটিতে ২০ জন করে ৪০ জন শিক্ষক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন। প্রশিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিক্ষক কাওসার আলী ও সোহান হোসেন। অনুরুপভাবে একই দিন সকালে দমদম মাধ্যমিক বিদ্যালয় ভ্যেনুতে ১০ দিন ব্যাপি ডিজিটাল ল্যাব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি