বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ক্রিকেটারদের বিপিএলে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান

ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলার কথা রয়েছে ফখর জামানের। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি হয়েছে ইফতিখারের। এছাড়া পাক পেসার হারিস রউফ চুক্তিবদ্ধ ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে।

তারকা ক্রিকেটার ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিস বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাননি।

ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।

অন্যদিকে বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এদিকে আসন্ন পাকিস্তান সুপার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিপিএলে খেলার অনুমতি পাননি নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। নাসিমের খেলার কথা ছিল কুমিল্লার হয়ে আর হাসনাইন ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। তাদের সঙ্গে অনাপত্তিপত্র পাননি দুর্দান্ত ঢাকার হয়ে চুক্তি করা সাইম আইয়ুবও।

বিপিএলের সঙ্গে একই দিনে পর্দা উঠছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে চার তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেয় পিসিবি।

অনাপত্তিপত্র পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটার হচ্ছেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে কেবল পেসার শাহিন আফ্রিদি খেলবেন আমিরাতের টুর্নামেন্টটিতে।

বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান আগের আসরের মতো এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বাবরকে এবার দেখা যাবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে। গত আসরে বিপিএলে খেলেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এছাড়া আরেক পাক পেসার ওয়াসিম জুনিয়র এবারের বিপিএলে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ের পর থেকে এরই মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ফেলায় ফখর, ইফতিখার, হারিস এবং সাইম আইয়ুবকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। তবে তাদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হতে পারে বলেও গুঞ্জন চলছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এ সিরিজ শেষ করেই বিপিএলে খেলতে আসার কথা রয়েছে বাবর ও রিজওয়ানদের।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের