বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ৫ খাবার মুক্তি দেবে মাইগ্রেনের যন্ত্রণা

পরিবার, কর্মক্ষেত্রের একাধিক কাজের দায়িত্ব সামলানো কখনও কখনও মুশকিল হয়ে ওঠে। এর পেছনে একটাই কারণ, সেটি হলো হঠাৎ হঠাৎ মাইগ্রেনের যন্ত্রণা শুরু হওয়া। ওষুধ খাওয়ার পরেও যা দ্রুত কমে না। তখন কী করবেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি হয়ে ওঠে। এর পাশাপাশি জীবনধারা এবং খাদ্যাভ্যাসের দিকেও নজর রাখতে হবে। অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকার ফলেও মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়। সেক্ষেত্রে হাতের কাছে কয়েকটি খাবার রেখে দেওয়া জরুরি। যা দ্রুত মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি দেবে।

চা
চা খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর মাথা যন্ত্রণা শুরু হলেই গরম চা খেতে চান অনেকেই। বাজারে খুঁজলেই পেতে পারেন পেপারমিন্ট টি। যা দ্রুত মাথা যন্ত্রণা কমাতে পারে।

মাশরুম, ডিম বা বাদামের মতো খাবার
মাশরুম, ডিম বা বাদামের মতো খাবারে ভরপুর রিবোফ্ল্যাবিন থাকে। হজমশক্তি যাদের খারাপ এবং পেটের সমস্যা মাঝে মধ্যেই দেখা যায়, তাদের মাথা যন্ত্রণাও যখন তখন শুরু হতে পারে। সেক্ষেত্রে দৈনন্দিনের খাদ্যতালিকায় এগুলো রাখতে পারেন।

পানি ও পানির পরিমাণ বেশি এমন ফল
মাথা যন্ত্রণা শুরু হলেই বেশি করে পানি খেতে বলেন অনেকেই। এছাড়াও পানির পরিমাণ বেশি এমন ফল খেলেও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যেমন- তরমুজ, শশা। এই জাতীয় ফল খেলে মাথা যন্ত্রণা কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ম্যাগনেশিয়ামে ভরপুর ফল, যেমন- কলা
খালি পেটে দীর্ঘক্ষণ কাজ করলে হাইপোগ্লাইসেমিয়া হয়েই মাইগ্রেন শুরু হয়। সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামে ভরপুর কোনও ফল যেমন- কলা খেতে পারেন।

ফ্ল্যাক্সসিড, চিয়া সিড
শরীরে ম্যাগনেশিয়ামের অভাব দূর করতে স্যালাডের সঙ্গে ফ্ল্যাক্সসিড, চিয়া সিডও মিশিয়ে খেতে পারেন। এর ফলেও মাথা যন্ত্রণাও দ্রুতই কমে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত