সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মাঠ জুড়ে সবুজের সমারোহ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ আমন ধান ক্ষেতের মাঝে। এই সবুজ আমন ধান ক্ষেত ঘিরে কৃষকের রয়েছে অনেক স্বপ্ন। বাজারে ধানের সঠিক মূল্য পাওয়া না গেলেও। কৃষক ধান চাষ ছাড়ছেন না। ঘরের ধানের ভাত খাবেন এই আশায়। আবার ধান কেটে ঘরে তুলে জমিতে চাষ করবেন রবি শস্য।

রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে সবুজের সমারোহ দেখা গেছে। মাত্র একমাস আগে আমন চারা রোপণ করেছেন এ অঞ্চলের কৃষক। এক মাসের ব্যবধানে বেড়ে উঠেছে আমন চারা। একমাত্র বৃষ্টির পানি ছাড়া কোনো সংকটে পড়তে হচ্ছে না কৃষকদেরকে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির সংকট থাকায় শ্যালো মেশিনের সেচ দিয়ে আমনের জমিতে পানি দিচ্ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশক সংকট না থাকার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ কৃষকের আমন চাষে গতি বাড়িয়েছে আরো এক ধাপ।

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক ওবায়দুল্যাহ বলেন- তিনি শ্রাবণ মাসের মাঝামাঝি আমনের চারা রোপণ করেছেন। শুধু পানি সংকট ছাড়া এবার কোন সমস্যা নাই তাদের। একমাসের মধ্যে চারা বেশ বড় হয়েছে।

হানুয়ার গ্রামের কৃষক জাকির হোসেন বলেন- বোরো চাষের লোকসান পুষিয়ে নিতে তিন বিঘা জমিতে আষাঢ় মাসের শেষ সপ্তাহে আমন চারা রোপণ করেন। তিনি আশা করছেন আশ্বিন মাসের শেষ সপ্তাহে নতুন ধান ঘরে তুলবেন। বৃষ্টি কম হওয়ায় শ্যালো মেশিনের সেচ দেয়ায় তাদের খরচ কিছুটা বাড়বে বলে জানান এ কৃষক।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য