রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও সেমিনার অনুষ্ঠিত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক সেমিনার ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজগঞ্জস্থ পাঠাগার কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মোতালেব হোসেন, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মাজিদ, উত্তম পাল ও সওকত হোসেনসহ জিয়া পাঠাগারের অন্যান্য নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লাচ্চু।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

