মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ট্রলি থেকে পড়ে গুরুতর আহত যুবকের ১২ দিন পর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গবর সার বহনকরা ট্রলির উপর থেকে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত শরিফুল ইসলাম রাজগঞ্জ এলাকার খালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের ভাগ্নে। সে দুই সন্তানের জনক।

শরিফুল গত ২৪ ডিসেম্বর-২০২১ সকালে রাজগঞ্জের খালিয়া গ্রামে এ দূর্ঘটনার শিকার হয়। আর গত বুধবার (০৫ জানুয়ারি-২০২২) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয়।

জানা গেছে- নিহত শরিফুল ইসলাম স্থানীয় মান্নানের ট্রলিতে কাজ করতো। ঘটনারদিন ট্রলিতে গবর সার উঠাচ্ছিলো শরিফুল। এসময় অসাবধানতায় ট্রলির বডির সাইটের হুকে লুঙ্গি বেঁধে পড়ে যায়। তারপর শরিফুলের বুকে আঘাত লেগে গুরুতর আহত হয় শরিফুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মণিরামপুর রোকেয়া ক্লিনিকে। তারপর যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শরিফুলের অবস্থা অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে একটানা ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে মৃত্যু বরণ করে শরিফুল।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কাসেম, শরিফুল ইসলামের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন- দরিদ্র পরিবারের সন্তান শরিফুল। এক দূর্ঘটনায় শরিফুলের অকাল মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে ওই পরিবারে ও এলাকায় শোক বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার