রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ স্মরণী ঝাঁপা স্কুল চ্যাম্পিয়ন

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, কারিগরি শিক্ষা ও সাদ্রাসার ক্রীড়া সমিতির বিধিমোতাবেক ২০২২ সালের ৫০তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ক্রিকেট খেলা রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ জানুয়ারি-২০২২) বেলা ১১টা থেকে রাজগঞ্জ আঞ্চলিক ভেন্যু রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ।

এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রশিদ, ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী, সহকারি শিক্ষক মো. রবিউল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নূরুল ইসলাম, মো. জামশেদ আলী, উত্তম কুমার পাল, শ্যামল কুমার বিশ্বাস, মো. আব্দুল মাজিদ, ঝাঁপা আলীম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আহাদ আলী, ক্রীড়া শিক্ষক মো. বিল্লাল হোসেন, শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ঝাঁপি উত্তরপাড়া মহিলা মিদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুর রশিদ মুকুল, ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জিয়াউর রহমান, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কুন্তল রায়, চাঁপাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জিল্লুর রহমান, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রশিদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় রাজগঞ্জ জোনে, রাজগঞ্জ অঞ্চলের ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চাঁপাতলা মাধ্যমিক বিদ্যালয় ও ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ৪টি ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ক্রিকেট খেলায় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়।

এদিনের খেলা পরিচালনা করেন- রাকিবুল ইসলাম কাফি ও মেহেদী হাসান।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু