মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হবু জামাইকে ৩৬৫ পদে আপ্যায়ন করলেন শাশুড়ি

জামাইকে আপ্যায়নে শাশুড়ি কত আয়োজনই না করেন। হবু শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের! টেবিলে থরে থরে সাজানো মোট ৩৬৫ পদ! ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়।

পৌষ সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই ভাবতেও পারেননি তার জন্য এই আয়োজন।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ‘ভূরিভোজ’ দেবেন। সেই মতো হয়েছিল যোগাড়যন্ত। খাবার টেবিলে বসে হবু জামাই সাইকৃষ্ণের তো মাথায় হাত! টেবিলসহ গোটা ঘরজুড়েই কেবল খাবার আর খাবার!

হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভালো যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল।

এই মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান