মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে পৃথক ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা, ওয়ারিয়া ও খিলগাঁওতে পৃথক ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুই নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।

এই তিনজন হলেন- স্কুল শিক্ষার্থী মুগদার শান্তা আক্তার (১৫), খিলগাঁওয়ের রওশনারা বেগম (৬০) ও ওয়ারীর অজ্ঞাত এক নারী। তার আনুমানিক বয়স ৪০ বছর।

মুগদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু আনছার বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শান্তা আক্তারের মরদেহ নিয়ে ঢামেক মর্গে পাঠাই। তার স্বজনরা বলছে, সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়েছে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গলায় চিকন দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের মা সাহিদা আক্তার বলেন, আমার মেয়ে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। আমরা বাসায় ফিরে দেখি সে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আছে।

অপরদিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সনিয়া পারভীন বলেন, আমরা ৯৯৯ ফোন পেয়ে রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও কবরস্থানের দক্ষিণ ও পূর্ব পাশে গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রওশন আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ।

তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে তার স্বজনের কাছে জানতে পেরেছি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সে কারণে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

নিহতের ছেলে সজীব বলেন, আমার মায়ের প্রায় ১০-১২ বছর ধরে মানসিক সমস্যা ছিল। গতরাতে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে আমরা খবর পাই তিনি আত্মহত্যা করেন।

অপরদিকে ওয়ারী থানার ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রথম গেটের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে রাতে পার্কের প্রথম গেটের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি তিনি ওই এলাকায় ভবঘুরে ছিলেন। ওই পার্কেই থাকতেন, সেখানে ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী