বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর তুরাগে বসতবাড়িতে আগুন, একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরার চন্ডালবুক এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরার চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুনের খবর পায় ভোর ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ হয় ৫টা ৪০ মিনিটে। এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী