রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজহাঁসের নিরাপত্তায় পুলিশ মোতায়েন!

ভারতের পশ্চিমবঙ্গে দেখা মিলেছে উত্তর আমেরিকার বিরল রাজহাঁস প্রজাতির পাখি ‘মিউট সোয়ান (Mute Swan)’।

স্থানীয় সময় সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের টংপুর এলাকায় পাখিটি প্রথমবারের মতো দেখা যায়। কিন্তু তারপরই সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বারুইপুরের রামনগর এলাকায় আবারও দেখা মেলে পাখিটির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার প্রথমবারের মতো পাখিটিকে টংপুর এলাকায় দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নতুন এই পাখিটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। অনেকেই ছবি তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মকর্তারা। পাখিটিকে যেন কেউ বিরক্ত কিংবা মেরে না ফেলে সে জন্য পুলিশি পাহারার ব্যবস্থাও করা হয়। কিন্তু ওই রাতেই পাখিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটির হদিস পায়নি বন বিভাগ।

সেই ঘটনার পর গত বৃহস্পতিবার বারুইপুরের রামনগর এলাকায় পাখিটি আবারও দেখা যায়। খবর পেয়ে সেখানেও উপস্থিত হন বন কর্মকতারা। এবার পাখিটিকে তারা আটক করেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন এটি উত্তর আমেরিকা অঞ্চলের পাখি মিউট সোয়ান।

বন অধিদফতর গণমাধ্যমকে জানায়, এর আগে ভারতে মাত্র দুই বার গুজরাট ও ওড়িশায় পাখিটির দেখা মিলেছে। এ নিয়ে তৃতীয়বার পাখিটি ভারতে দেখা গেল।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামে একটি মিউট সোয়ানের দেখা মেলে। এটিই বাংলাদেশে প্রথমবার মিউট সোয়ানের দেখা পাওয়া যায়।

সে সময় বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা সময় নিউজকে জানিয়েছিলেন, পাখিটির প্রকৃত নাম মিউট সোয়ান (Mute Swan)। রাজহাঁস গোত্রের এই পাখিটি মূলত রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, যুক্তরাজ্য, সাইপ্রাস প্রভৃতি দেশের আবাসিক পাখি। এসব দেশের প্রকৃতিতে এটি পাওয়া যায়। এছাড়া এশিয়ার চীন, জাপান ও পাকিস্তানেও পাখিটির দেখা মেলে।

তিনি বলেন, মিউট সোয়ান দেখতে আকর্ষণীয় হওয়ায় নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে উন্মুক্ত পরিবেশে পালন করে প্রজনন করানো হয় এবং এসব দেশের আবহাওয়ার সঙ্গে পাখিটি চমৎকার মানিয়ে নেয়। তাই এই দেশগুলোতেও পাখিটি দেখা যায়। এ কারণে বিভিন্ন দেশের সাফারি পার্ক ও চিড়িয়াখানায় পাখিটিকে প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল