শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন।
এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
জানিয়েছে, রাশিয়ার ওপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে, রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতকেও বলতে চাই- রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয়। তারা চীনের সঙ্গী। যে কোনো দিন তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে। আর ভারতের প্রধানমন্ত্রী মোদি চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগে থাকেন। গত কয়েক বছর ধরেই আমরা এটা দেখেছি।

সুলিভান গত মাসেই ভারতে এসেছিলেন। তিনি অজিত দোভাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। কিন্তু যে কোনো সময়ে সেটা বদলে যেতে পারে। সেই সঙ্গেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী। আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয়।

দুদিনের সফরে গত সোমবার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন সংঘাতের মাঝেই মোদির এই সফরের দিকে নজর ছিল অনেকের। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়ে দেন- বোম আর বুলেটের মাঝে শান্তি প্রক্রিয়া হয় না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন