বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার ‘মধ্যস্থতা’ প্রস্তাবকে স্বাগত ফিলিস্তিনিদের, কী ভাবছে ইসরাইল?

ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে উভয় পক্ষকে হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশ দূত এ যুদ্ধে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন।

রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের দল হামাস। খবর সিএনএনের।

রাশিয়ার এমন প্রস্তাবের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। তারা রাশিয়ার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টা স্বাগত।

বিবৃতিতে হামাস বলছে, জায়নবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান অবস্থান প্রশংসাযোগ্য। গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে রুশ দূত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে এখন দেখার বিষয় এ প্রস্তাব কীভাবে নেবে ইসরাইল।

রাশিয়ার এ প্রস্তাব এমন সময় এসেছে দেশটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ইউক্রেনে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত করছে। দেশটির বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।

এদিকে গাজায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ইসরাইল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে।

শুক্রবার সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক বক্তব্যে এ বার্তা দেন।

পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারি অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক।

কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী