শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রিয়াদের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক প্রকাশ

তালা প্রেসক্লাবের সদস্য,দৈনিক নওয়াপাড়া তালা সংবাদদাতা আছাদুজ্জামান রাজুর চাচাত ভাই শিশু রিয়াদ হোসেন (১৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, এস এম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, নুর ইসলাম প্রভাষক নজরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সুমন রায় গনেশ, কাজী লিয়াকত হোসেন, একে রায়হান, কামরুজ্জামান মিঠু,সাংবাদিক সৈদয় মারুফ,সেলিম হোসেন,মুকুল হোসেন, রিয়াদ হোসেন, সন্তোষ ঘোষ,বিল্লাল হোসেন,লিটন হোসেন প্রমুখ।

জানা গেছে, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল সে। হঠাৎ শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা তালা হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গত ৩০ মে রিয়াদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শিশু রিয়াদ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে গত ১২ জুন শিশু রিয়াদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু মরণব্যধি ক্যান্সার তার পিছু ছাড়েনি। চিকিৎসা অব্যাহত থাকলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ