রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেকর্ড গড়া জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামাল আয়ারল্যান্ড

শুরুটা ভালো না হলেও সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক ইয়ান মর্গানের ঝড়ো সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩২৮ রানের সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। কিন্তু পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় তুলে নিল আইরিশরা। প্রথম দুই ম্যাচে জেতা ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি আর রেকর্ড গড়া জুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা। ১ বল বাকি থাকতে ইংল্যান্ডের ৩২৮ রান ছাড়িয়ে গড়েছে রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডেতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ৩২৭ রানের, সেটাও এই ইংল্যান্ডের বিপক্ষেই।

২০১১ সালের বিশ্বকাপে সেই রেকর্ড গড়েছিলেন আইরিশরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় পঞ্চাশের আগেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। চারে নেমে দলের হাল ধরেন অধিনায়ক মর্গান। টম ব্যান্টন ও ডেভিড হুইলিরা দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। ৮৪ বলে ১৫টি চার ৪টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে ফেরেন মর্গান।

ব্যান্টন ৫০ বলে ৫৮ ও হুইলি ৪২ বলে ৫১ রান করেন। এক বল বাকি থাকতে ৩২৮ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। অপর ওপেনার গ্যারেথ ডেলানি ১২ রানে ফিরলে তিন নম্বরে নামেন বালবার্নি। এই দুজনের সঙ্গে পেরে উঠেনি ইংলিশ বোলাররা। দলীয় ২৬৪ রানে স্টার্লিং যখন রান আউট হয়ে ফেরেন আয়ারল্যান্ড তখন জয়ের অনেকটা কাছাকাছি। দ্বিতীয় উইকেটে আয়ারল্যান্ডের পক্ষে রেকর্ড ২১৪ রান তোলেন স্টার্লিং-বালবার্নি। আয়ারল্যান্ডের পক্ষে যে কোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

রান আউট হয়ে ফেরার আগে ১২৮ বলে ১৪২ রান করেছেন স্টার্লিং। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির ইনিংসটি ৬ ছক্কা ৯ চারে সাজিয়েছেন এই আইরিশ তারকা। বালবার্নি ১২ চারে ১১২ বলে ১১৩ রান করে আউটত হন। শেষ ৫ ওভারে ৪৪ রান লাগত আয়ারল্যান্ডের। এই কাজটুকু দারুণভাবে সেরেছেন হ্যারি টেক্টটর ও কেভিন ও’ব্রায়ান। ২৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেনে টেক্টর। ও’ব্রায়ান ১৫ বলে করেন ২১ রান।

আয়ারল্যান্ডের রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখা স্টার্লিং জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কার জেতেন উইলি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর