সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

র‌্যাব মহাপরিচালকের হুঁশিয়ারি

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠান চলাকালে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

উৎসব উদযাপনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব ডিজি।

র‌্যাব মহাপরিচালক বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস স্থল, জল আকাশপথে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রাখছে।

তিনি বলেন, র‌্যাব স্পষ্ট করে বলতে চায় অনুষ্ঠান চলাকালীন কোনো প্রকাশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সব কিছু মনিটরিং করতে র‌্যাব সদর দপ্তরে কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও স্ব স্ব ব্যাটালিয়ন কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে বুধবার (১৭ মার্চ)। বিকেল সাড়ে ৪টা থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে ২৬ মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

মূলত ১০ দিনের এই অনুষ্ঠান উদযাপিত হবে মুজিব চিরন্তন থিমের ওপরে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমে পরিবেশনা। সাংস্কৃতিক আয়োজন থাকবে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীদের। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন প্রতিবেশী দেশের শিল্পীরা।

ভারতীয় এক শিল্পী জানান, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীপূর্তি, ভারত ও বাংলাদেশের মৈত্রীর পঞ্চাশ বছর। ভারতবর্ষ থেকে বাংলাদেশকে অভিন্ন মনে করা হয় না। আমাদের ভাষা এক সমস্ত এক।

প্রথমে আলোচনা ও পরে সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠান চলবে বলে জানান আয়োজক কমিটির নীতিনির্ধারক আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। ভার্চুয়াল যে আলোচনা ছিল সেটা এখন ফিজিক্যালি হচ্ছে। মোট দশদিনের অনুষ্ঠানটি পাঁচদিন হবে সরাসরি আর অন্য পাঁচদিন হবে ভার্চুয়ালি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ