মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

শুরুতে এগিয়ে গেলো আর্সেনাল। পরে বদলি খেলোয়াড়ের গোলে সমতা ফেরাল লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই সমতায় শেষের পর ম্যাচ গড়াল টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় ৫-৪ গোলে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল।

ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

টাইব্রেকারে আর্সেনালের রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, সেডরিক সোরেস, দাভিদ লুইস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং লক্ষ্যভেদ করেন। লিভারপুলের মোহমেদ সালাহ, ফাবিনিয়ো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স লক্ষ্যভেদ করেন; ক্রসবারে মেরে ব্যর্থ হন রিয়ান ব্রিস্টার।

কমিউনিটি শিল্ডে আগে তিন মুখোমুখিতে দুইবার লিভারপুল (১৯৭৯ ও ১৯৮৯) জিতেছিল। আর্সেনাল জিতেছিল একবার (২০০২)।

লিগ চ্যাম্পিয়ন ও এফ এ কাপে চ্যাম্পিয়ন মুখোমুখি হয় কমিউনিটি শিল্ডে। এই প্রতিযোগিতায় রেকর্ড ২১টি শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৬ শিরোপা নিয়ে তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল। ১৫ ট্রফি নিয়ে তৃতীয় লিভারপুল।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। সপ্তম মিনিটে সতীর্থের ফ্রি কিকে পা ছুঁইয়ে জালে বল জড়িয়েছিলেন দলটির ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি।

দ্বাদশ মিনিটে পাওয়া প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল। বাঁ দিক থেকে বুকায়ো সাকার বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ডান পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন অবামেয়াং।

দ্বিতীয়ার্ধেও আর্সেনালের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। রবের্ত ফিরমিনো-মোহামেদ সালাহ-সাদিও মানেকে নিয়ে সাজানো আক্রমণভাগে ছিল না চেনা ধার।

ফিরমিনোর শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পর ৫৬তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করেন মানে। সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের গায়ে মারেন সেনেগালের এই ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। ডি-বক্সের জটলার মধ্য আর্সেনালের এক জনের হাতে বল লাগার পর পেয়ে যান মিনামিনো; গোল মুখ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন জাপানের এই ফরোয়ার্ড। ভিএআর দেখলেও হ্যান্ডবল না দিয়ে গোলের সিদ্ধান্তই বহাল রাখেন রেফারি।
সাত মিনিট পর সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে হাঁটুর টোকায় এগিয়ে নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি মানে। দ্রুত ছুটে এসে তার পথ আটকে দেন গোলরক্ষক মার্তিনেস।

বাকিটা সময় কেউ জয়সূচক গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। লিভারপুলের ব্রিস্টারের শট ক্রসবার লেগে বাইরে চলে যায়। এটাই ব্যবধান গড়ে দেয় দুই দলের মাঝে।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের