শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিভারপুল-ম্যানসিটির সহজ জয়

চ্যাম্পিয়নস লিগে সহজ জয় পেয়েছে ইংলিশ দুই ক্লাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে মিউজিল্যান্ডকে। ৩-০ গোলে মার্শেইকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুর একাদশে মোহামেদ সালাহ, সাদিও মানে আর রবার্তো ফিরমিনোকে খেলাননি জার্গেন ক্লপ। প্রথমার্ধে লিভারপুলকে বেশ অচেনাই ঠেকেছে। গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়েগো জোতা। জেরদান শাচিরি ডি-বক্সের ডান দিকে পাস দেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে। তার বাড়ানো বল সহজেই জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

এর পাঁচ মিনিট পর সালাহ ও মানেকে একসঙ্গে বদলি হিসেবে নামান কোচ, পরে নামানো হয় ফিরমিনোকেও। তারপরও দাপট দেখিয়ে খেলতে পারছিল না লিভারপুল। তবে যোগ করা সময়ে তারা একটি পেনাল্টি পায়। যা থেকে ব্যবধান ২-০ করেন সালাহ।

টানা দ্বিতীয় জয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে আছে লিভারপুল। এক জয় নিয়ে আটলান্টা দুইয়ে, জয় না পাওয়া আয়াক্স আর মিউজিল্যান্ড আছে যথাক্রমে তিন আর চার নম্বর অবস্থানে।

এদিকে ফরাসি ক্লাব মার্শেইয়ের মাঠে দাপুটে জয়ই পেয়েছে ম্যানসিটি। ৩-০ জয় পাওয়া ম্যাচের বল পজিশন, শট সবকিছুতেই এগিয়ে ছিল তারা।

১৮ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে নেন ফার্নান্দো তোরেস। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করেন গুন্দোগান। এর পাঁচ মিনিট পর শিবিরে ফের উৎসব ছড়ান রহিম স্টার্লিং।

শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি। এটি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে তাদের টানা দ্বিতীয় জয়।

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ম্যানসিটি। দুইয়ে পোর্তো এবং তিন ও চার নম্বরে যথাক্রমে অলিম্পিয়াকোস আর মার্শেই।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা