বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত দেড় হাজার ছুঁইছুঁই

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় অন্তত এক হাজার ৯৭৯ জন নিহত হয়েছেন। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক ঘণ্টার মধ্যে আরও কয়েকটি কম্পন টের পাওয়া গেছে।

তুরস্ক, সিরিয়া, লেবানন, সাইপ্রাস ও ইসরায়েলের কোটি মানুষ ভূমিকম্পটি টের পেয়েছেন। এর কেন্দ্রস্থল তুরস্কের শহর গাজিয়ান্তেপে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে ৯১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বেড়ে কত হতে পারে, তা অনুমান করতে পারছেন না তিনি।

এদিকে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ায় ৪৬৭ জনের প্রাণহানি ঘটেছে।

অনেকে বলছেন, এটি তুরস্কে ৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালি ভূমিকম্প। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূকম্পনবিদ স্টিফেন হিকস বলেন, এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩০ হাজার মানুষের প্রাণহাণি ঘটে।

২০২০ সালের জানুয়ারিতে পশ্চিম তুরস্কের এলাজিগ প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৪১ জন নিহত হন। আহত হন ১৬শ’র বেশি মানুষ।

সিরিয়ার জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ রাষ্ট্রীয় রেডিও স্টেশনকে বলেন, আমাদের কেন্দ্রের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প। ১৯৯৫ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।

যা জানা গেছে

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৪০টি স্বল্পমাত্রার ভূকম্পন হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছে সিরিয়ার লাখো শরণার্থীর বাস। তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয়দাতা দেশ। দেশটিতে প্রায় ৩৭ লাখ সিরিয়ান নাগরিক আশ্রয় নিয়েছে।

এখনো পর্যন্ত অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ইতালিতে সুনামি সতর্কতা জারি

ইতালির দক্ষিণ অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

রাতে এই কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে সরে যেতে পরামর্শ দেয়। ভূমিকম্পের পর সুনামি শঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের কাছাকাছি ট্রেন সার্ভিস প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে তা চালু হয়।

তুরস্কের প্রেসিডেন্টের সহমর্মিতা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টুইট করে ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

তিনি বলেছেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি একসঙ্গে কাটিয়ে উঠব।

তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান